ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে গানে গানে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনায় উপজেলা জাসাস

ads

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর গোয়ালন্দে গানে গানে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেছেন গোয়ালন্দ উপজেলা জাসাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হতে গানে গানে নির্বাচনী কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।


দিনব্যাপী এ কার্যক্রমে গোয়ালন্দ উপজেলা, পৌর ও জেলা জাসাস নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গানের তালে তালে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম'র জন্য ভোট প্রার্থনা করেন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহবায়ক আশরাফুল আলম, যুগ্ম আহবায়ক মীর জুলফিকার আলী, মোঃ নাছির উদ্দিন, সদস্য সচিব কাজী পলাশ, গোয়ালন্দ উপজেলা জাসাস সভাপতি নুরুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, পৌর জাসাস সভাপতি সাইফুর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক লিটন কুমার রায় প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ads
ads
ads

Our Facebook Page